সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি ওয়েল্ডিং
উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৫:১০
গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিডি ওয়েল্ডিং ইলেকট্রডস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১০ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৩১ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮২ লাখ ৯৭ হাজার ২৫০ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে ৯ দশমিক ৭৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে ৭ দশমিক ৮৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৪ লাখ ১৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৫৫ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৭ দশমিক ২৩ শতাংশ, মেঘনা পেটের ৭ দশমিক ২২ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৭ দশমিক ১৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৭ শতাংশ এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫৩ শতাংশ শেয়ার দাম কমেছে।

