দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯৫০

দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯৫০

উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৭:৫৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৪ হাজার ৪৪৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তি নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫০ জন। এ পর্যন্ত মোট ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জন শনাক্ত হলেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩১৮টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৪৭টি। এখন পর্যন্ত ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading