খেলাফত আন্দোলনের মহাসচিব আর নেই

খেলাফত আন্দোলনের মহাসচিব আর নেই

উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ২০:৫০

বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) মহাসচিব মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি স্ট্রোক করে মারা যান। জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তার জানাজা মাগরিবের নামাজের পর কামরাঙ্গির চরের জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের ২৭ নভেম্বর খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিলে মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফকে মহাসচিব নির্বাচিত করা হয়। মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফের দাদা মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা করেন। পরবর্তীতে হাফেজ্জী হুজুরের ছেলে মাওলানা আহমাদুল্লাহ আশরাফ আমির হিসেবে দলটি পরিচালনা করেন। মাওলানা আহমাদুল্লাহ আশরাফের মৃত্যুর পর তার ছেলেদের কোন্দলে দলটি দুই ভাগ হয়ে যায়। যার একাংশের নেতৃত্বে ছিলেন মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading