মসজিদে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২৩
উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১১:১৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় রবিবার (০৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে পৌঁছেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দগ্ধ আরও দুইজন হাসপাতালে মারা গেছেন।’
তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি। এর আগে, শনিবার রাত পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন – মসজিদের ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন মো. দেলোয়ার (৪৮), মো. নিজাম ওরফে মিজান (৪০), নাদিম (৪০), জুয়েল (৭), মো. জামাল (৪০), সাব্বির (১৮), জুবায়ের (১৮), হুমায়ুন কবীর (৭০), কুদ্দুস বেপারী (৭০), মো. ইব্রাহিম (৪২), মোস্তফা কামাল (৩৪), রিফাত (১৮), জুনায়েত (২৮), মো. রাসেদ (৩০), মাইনুদ্দিন (১২), জয়নাল (৫০), কাঞ্চন হাওলাদার (৫০), নয়ন (২৭), রাসেল (৩৪) এবং বাহাউদ্দিন (৫৫)।
হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার সন্ধ্যায় ১৬ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।

