রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১০:০০

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ডেমরার ডগাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাবা রিপন জানান, আমি চাল কেনার জন্য বাজারে যাচ্ছিলাম। রাব্বি পেছন পেছন আসছিল, আমি তা বুঝতে পারিনি। এ সময় ডেমরার নুর মসজিদ এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেমরা ডগাইর বাজার এলাকায় পরিবার নিয়ে থাকেন রিপন। দুই ছেলের ভেতরে গোলাম রাব্বি বড়। এলাকার একটি মাদরাসায় পড়তো সে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading