দেশে করোনায় মৃত্যু আরও ৩২, শনাক্ত সোয়া ৩ লাখ ছাড়ালো
উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৬:০০
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৯২ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জন শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪৭৯ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ২১ হাজার ২৭৫ জন।
রবিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২২৪টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৪টি। এখন পর্যন্ত ১৬ লাখ ২৯ হাজার ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ। এতে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৭ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৫০৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৯৭৫ জন।

