‌‌জাপা’র ফেনী আহ্বায়ক কমিটি: উপদেষ্টা সেই মাসুদ, আহ্বায়ক নাজমা

‌‌জাপা’র ফেনী আহ্বায়ক কমিটি: উপদেষ্টা সেই মাসুদ, আহ্বায়ক নাজমা

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৯:৩০

জাতীয় পার্টির (জাপা) ফেনী জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এই আহ্বায়ক কিমিটির উপদেষ্টা করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ১/১১ সরকারের আলোচিত লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি’কে। অপরদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আকতার এমপি’কে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে তারা নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন বলে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (৬ সেপ্টেম্বর) জানানো হয়।

এতে আরও বলা হয় ফেনী জেলা আহ্বায়ক কমিটিতে দায়িত্ব পাওয়া অন্য নেতারা হলেন- যুগ্ম আহ্বায়ক- এম.এম. ইকবাল আলমগীর, মজিবুর রহমান বাবুল, মোহাম্মদ জহির উদ্দিন মজুমদার (ভিপি জহির), আবু সুফিয়ান, আবদুল ওয়াদুদ, মোহাম্মদ ইউসুফ মিয়া, মোহাম্মদ মিয়া মজুমদার, সদস্য- মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, আবু তাহের মিয়াজি, এডভোকেট কাজী রবিউল হক রবি, খন্দকার নজরুল ইসলাম, কামরুল ইসলাম ক্লাইভ, আলমগীর কবির ভূঞা, এস.এম. রফিক হোসেন, নূর আলম (আলম বাঁশি), শাহ আলম ভূঞা, শওকত আলী ভূঞা, সিরাজুল ইসলাম সিরাজ, আজিজুল রসুল মিলন, সিরাজ উদ্দিন দুলাল, ডাঃ শাখাওয়াত হোসেন, আবদুর রহিম সোহেল, রেজাউল গণি পলাশ, শিরিন আক্তার, নুরনবী মজুমদার জসিম, মোঃ শহিদুল আলম, ফারহানা আইরিন, আবুল মনছুর নয়ন, রফিক আহমেদ, এস.এম ডালিম, হাজী আবু তাহের, মোহাম্মদ মোস্তফা, ডাঃ মিজানুর রহমান, মোহাম্মদ ইছমাইল মজুমদার, এডভোকেট সমির কর, মানু পাটোয়ারী, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সেলিম, হুমায়ুন কবির ভূঞা, ওমর ফারুক, বাহার উদ্দিন আজাদ, ডাঃ মহিব উল্যাহ বিদ্যুৎ, আইয়ুব খান, জাফর আহম্মদ ভূঞা জিহাদ, জামাল উদ্দিন, এস.এম বেলাল হোসেন, মোহাম্মদ আবুল কালাম, শফিকুর রহমান, কাজী মোঃ নূর নবী, মোহাম্মদ ইলিয়াছ (হক সাব), নূর উদ্দিন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading