মাগুরায় দেয়ালচাপায় শিশুর মৃত্যু

মাগুরায় দেয়ালচাপায় শিশুর মৃত্যু

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ০৮:৩০

মাগুরায় দেয়ালচাপায় মো. সবুজ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাগুরা সদরের সাজিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। সবুজ ওই গ্রামের মান্নান শেখের ছেলে।

জানা যায়, রবিবার সকালে প্রতিবেশী মামুন সর্দারের টিন শেডের বাড়িটি ভাঙার কাজ করছিলেন কয়েকজন যুবক। সবুজও তাদের কাজে সহযোগিতা করছিল। এ সময় হঠাৎ দেয়াল ভেঙে তার গায়ের উপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading