বেড়েছে সূচক, কমেছে লেনদেন

বেড়েছে সূচক, কমেছে লেনদেন

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৫:৩০

সোমবার (০৭ সেপ্টেস্বর) সপ্তাহের ২য় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, দর কমেছে ১৮২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

সোমবার ডিএসইতে ৯৭৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৯ কোটি ৮৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৫ কোটি ৯৯ লাখ টাকার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ৫৫.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৯.১৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। আজ সিএসইতে ৩১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading