বগুড়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৫:৩৮

বগুড়ার সোনাতলা উপজেলায় সোমবার সকালে বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত সুমন কুমার (১৫) উপজেলার কাতলাহার গ্রামের সুভাষ কুমারের ছেলে। সে উপজেলার মহিচরণ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস নিয়ে পাস করেছিল।

স্থানীয় দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তৈয়ব শামীম জানান, সকালে সুমন বৃষ্টির মধ্যে বুড়ারদহ ব্রিজের নিচে মাছ ধরছিল। সকাল ৮টা দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়।

এ ঘটনায় সুমনের সাথে থাকা আরও একজন আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading