বিএনপি বিভেদের রাজনীতির বাহক: ওবায়দুল কাদের

বিএনপি বিভেদের রাজনীতির বাহক: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৫:৫৮

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রীতির বাংলাদেশে বিএনপি বারবার আঘাত করেছে। বিএনপি বিভেদের রাজনীতির ধারক ও বাহক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নয়, আপনারাই বিভেদের রাজনীতির ধারক ও বাহক। সম্প্রীতির বাংলাদেশ এর মূলে আপনারাই বারবার কুঠারাঘাত করেছেন। সরকারের সমালোচনা করতে গিয়ে দেশকে ছোট করছেন। নেতিবাচক রাজনীতি ও মিথ্যাচার আপনাদেরকে আগের চেয়েও জনবিচ্ছিন্ন করে তুলছে এবং এভাবে চলতে থাকলে আপনারা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন।’

মন্ত্রী সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদ ভবন এলাকার নিজ বাসভবনে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া এক বক্তব্যের জবাবে কাদের বলেন, এদেশের রাজনীতিতে অশান্তির বিষবাষ্প আপনারাই ছড়িয়েছেন। সন্ত্রাস ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির প্যাটেন্ট আপনাদেরই।
‘সরকার অর্থনীতি ধ্বংস করছে?’ বিএনপির এমন অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে স্বীকৃত। অর্থনৈতিক সক্ষমতা এবং চালকসমূহের যে ইতিবাচক ধারা তা দেখেও বিএনপি নেতারা মিথ্যাচার করছেন? করোনায় বিশ্ব অর্থনীতির স্থবিরতার মাঝেও অতি সম্প্রতি রেমিটেন্স প্রবাহ, রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়েছে বাংলাদেশ।

ওবায়দুল কাদের বলেন, করোনার সংক্রমণ দেশজুড়ে কমে এসেছে এ কথা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। এর মাঝে গবেষকরা জানিয়েছেন- বাংলাদেশ এ ভাইরাস দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে রূপান্তরের হার প্রায় সাত শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩%। এছাড়া অনেক দেশে করোনার সংক্রমণে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading