করোনায় মৃত্যু সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে, নতুন আক্রান্ত ২২০২

করোনায় মৃত্যু সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে, নতুন আক্রান্ত ২২০২

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৫:২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় ৪ হাজার ৫১৬ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৩ লাখ ২৭ হাজার ৫৭৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৮ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৮৮টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১২টি। এখন পর্যন্ত ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

এতে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৭ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৫৩৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৯৮২ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading