সড়ক দুর্ঘটনায় যশোরের উপজেলা চেয়ারম্যানসহ ৪ জন নিহত

সড়ক দুর্ঘটনায় যশোরের উপজেলা চেয়ারম্যানসহ ৪ জন নিহত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ০৮:১২

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পাজেরোর মুখোমুখি সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান করিমপুর গ্রামের ইউছুফ আলীর ছেলে নাজমুল ইসলাম কাজল, একই গ্রামের আরিফুল ইসলাম ও ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি (২০)। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এনিয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল আলম জানান, সোমবার বিকেল ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো (ঢাকা-মেট্রো-ঘ-১১-২০১৫) নয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজেরোতে থাকা দুজন পুরুষ মারা যান। মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading