দেশে করোনার সংক্রমণ আরও কমেছে

দেশে করোনার সংক্রমণ আরও কমেছে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৫:৫৬

দেশের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্তের হার আরো কমেছে। এদিন প্রায় ১৫ হাজারের মত নমুনা পরীক্ষা করে প্রায় ১৯শ জন রোগী শনাক্ত হয়েছে, পরীক্ষার অনুপাতে শনাক্তের হার দাঁড়িয়েছে সাড়ে ১২ শতাংশের সামান্য বেশি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এই তথ্য জানা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। এনিয়ে দেশে এই রোগে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৫৫২ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেন মোট ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন।

গত ২৪ ঘণ্টায় হাজার ১৪ হাজার ৯৭৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১২.৬৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৯.৮৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৬ জন। এদের নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ২ লাখ ২৭ হাজার ৮০৯ জন কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading