ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৫:৫৮
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সপ্তাহের ৩য় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
কোম্পানিগুলোর মোট ৭৪ লাখ ৬৬ হাজার ৫৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ১০ লাখ টাকা।
এদিন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটি ৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
মঙ্গলবার বারাকা পাওয়ার ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর বেক্সিমকো ফার্মা ৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো – আমরা টেকনোলজি, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি, ড্যাফোডিল কম্পিউটার্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, ইনটেক অনলাইন, কে অ্যান্ড কিউ, এম.এল ডাইং, ওরিয়ন ফার্মা, প্রাইম ফাইন্যান্স আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, রিপাবলিক ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

