২টি বিশ্ববিদ্যালয়ের বিল সংসদে পাস

২টি বিশ্ববিদ্যালয়ের বিল সংসদে পাস
জাতীয় সংসদ ভবন

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৬:৫৫

জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়- কিশোরগঞ্জ বিল, ২০২০সহ দু’টি বিল সংশোধিত আকারে পাস হয়েছে। পাস করা অন্য বিলটি হচ্ছ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০। বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিল দু’টি পাসের প্রস্তাব করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিলে এ বিশ্ববিদ্যালয় স্থাপন, পাঠদান প্রক্রিয়া, চ্যান্সেলর, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্টার, ডিন, শিক্ষক, কর্মকর্তা নিয়োগ, প্রশাসন পরিচালনা, তহবিল, বাজেট, হিসাবসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দষ্ট বিধান করা হয়েছে।

বিল দু’টির ওপর বিরোধী দলীয় কয়েকজন সদস্য জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading