‘বোদা’য় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
মোঃ আব্দুল্লাহ আল মামুন । উত্তরদক্ষিণ
বোদা, পঞ্চগড়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৫:২৫
বোদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খয়রুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে ওই ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, খয়রুল পান দোকানে টিভির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, বোদা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান।
নিহত খয়রুল চন্দনবাড়ী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র।

