৫ হাজার অতিক্রম করলো ডিএসইএক্স সূচক

৫ হাজার অতিক্রম করলো ডিএসইএক্স সূচক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৫:৫০

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসইএক্স সূচক পাঁচ হাজার অতিক্রম করেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০১১ পয়েন্টে। যা চলতি বছরে সর্বোচ্চ অবস্থান ডিএসইএক্স সূচকের। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৫৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, দর কমেছে ১১৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯ টির।

বৃহস্পতিবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ২৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৫৩ কোটি ৪৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১০৭৭ কোটি ৯৭ লাখ টাকার।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৮ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ২৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৫৪টির দর বেড়েছে, কমেছে ৭৯টির। আর ৪০টির দর অপরিবর্তিত রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading