পুঁজিবাজারের ব্যবসা সহজ করতে চাই: শিবলী রুবাইয়াত

পুঁজিবাজারের ব্যবসা সহজ করতে চাই:  শিবলী রুবাইয়াত

উত্তরদক্ষিণ । শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১৪:২৭

‘পুঁজিবাজারের টাকা নিয়ে পালানোর সময় শেষ’ উল্লেখ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, পুঁজিবাজারের ব্যবসা সহজ করার জন্য যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার বিএসইসির পক্ষ থেকে সরকারের সাথে সমন্বয় করে সে ধরনের পদক্ষেপ নেবে কমিশন।

শনিবার (১২ সেপ্টেম্বর) পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্টস ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও আগামী দিনের জন্য করনীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পুঁজিবাজার থেকে অনিয়ম এবং বিভিন্ন কারসাজী দূর করতে ডিএসই’র তথ্য-প্রযুক্তি বিভাগে সংস্কার জরুরি। ডিএসইর ওয়েবসাইট নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিলো তার জন্য গঠিত তদন্ত কমিটি রিপোর্ট চূড়ান্ত করেছে। শিগগিরই তারাআমাদের কাছে এই রিপোর্ট জমা দেবেন। রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে বলবো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading