নরসিংদীতে স্ত্রী ও বাড়িওয়ালাসহ তিনজনকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে স্ত্রী ও বাড়িওয়ালাসহ তিনজনকে কুপিয়ে হত্যা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১১:৪০

নরসিংদীর শিবপুরে বাদল মিয়া নামের এক ব্যক্তির হাতে তার স্ত্রী ও বাড়িওয়ালাসহ ৩ জন খুন হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

এ ঘটনায় পুলিশ ঘাতক বাদল মিয়াকে আটক করেছে বলে জানা গেছে।

পুলিশ ও নিহতদের পরিবার জানায়, ৮-৯ বছর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার কাঠমিস্ত্রি বাদল মিয়া নারায়ণগঞ্জের দুলালপুর এলাকার স্বামী পরিত্যক্তা নাজমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা কুমরাদী গ্রামের তাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জেরে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে নাজমা বেগম (৪০) ও বাদল মিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী বাদল স্ত্রী নাজমা বেগম ও তার আগের সংসারের এক ছেলে সন্তানকে কুপিয়ে আহত করে। চিৎকার শুনে বাড়ির মালিক তাজুল ইসলাম, তার স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে কুলসুম বেগম এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা নাজমা ও মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে মারা যান বাড়ির মালিক তাজুল ইসলাম।

এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত বাদল মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading