চট্টগ্রাম বিভাগীয় কমিশনার করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৩:১০
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।
কমিশনারের ব্যক্তিগত সহকারী ইখতিয়ার উদ্দিন আরাফাত জানান, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) শুক্রবার নমুনা দেয়ার পর শনিবার রাতে আসা প্রতিবেদনে বিভাগীয় কমিশনারের করোনাভাইরাস পজিটিভ আসে।
এ বি এম আজাদ চট্টগ্রাম বিভাগীয় করোনা প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
ইখতিয়ার উদ্দিন বলেন, ‘স্যারের সামান্য জ্বরসহ অন্যান্য উপসর্গ রয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রামের ডিসি হিলের বাংলোতে হোম আইসোলেশনে রয়েছেন। তিনি শারীরিকভাবে ভালো রয়েছেন।’
এর আগে বৃহস্পতিবার রাতে বিভাগীয় কমিশনারের স্ত্রী ও তার বড় ছেলেরও নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে। -ইউএনবি

