অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই

অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১২:০০

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মহিউদ্দিন বাহার তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, অভিনেতার বড় ছেলে মো. মঈন।

জানা যায়, এই অভিনেতা বেশ কিছুদিন ধরেই হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন। আজ ভোরের দিকে দয়াগঞ্জের বাসায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে ২০০৫ সালে অবসর নেন।

সরকারি চাকরিজীবী মহিউদ্দিন বাহারের নেশা ছিল অভিনয়। এ কারণে স্কুলজীবন থেকেই বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন। পরের বছর বাংলাদেশ টেলিভিশনের ছোটদের সিরিজ ‘রোজ রোজ’-এ অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে পদার্পণ করেন। এরপর নিয়মিত কাজ করেছেন। তবে তিনি বেশি জনপ্রিয় হন ইত্যাদির ছোট নাটিকাগুলোতে। টানা ২৬ বছর ধরে এই ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading