মঙ্গলবার উত্তরা ফাইন্যান্সের লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১২:০০
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স লিমিটেডের লেনদেন বন্ধ থাকবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
বুধবার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

