পুঁজিবাজারের ২ কোম্পানির বোর্ড সভা আজ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১০:২১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)।
কোম্পানি ২টি হলো- ইস্টার্ন হাউজিং এবং ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বোর্ড সভা ১৫ সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
এদিকে ফারইস্ট ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভাও ১৫ সেপ্টেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
একই সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম এবং ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

