গাজীপুরে ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ড
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১০:৩১
গাজীপুরের পূবাইল এলাকায় সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের নারায়ণকুল এলাকায় রাত সোয়া ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
এ নিয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি, টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ও রাজধানীর উত্তরা ফায়ার সার্ভিসের একটিসহ মোট ৫টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

