সিলেটে ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

সিলেটে ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১০:৫১

তেল বহনকারী ট্রেনের একটি খালি বগি সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ৯৫২ নম্বর চট্টগ্রাম অভিমুখী তেলবাহী খালি ট্রেনটি সিলেটের মাইজগাঁও পার হয়ে ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে একটি খালি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। তেলবাহী এ ট্রেনটি সিলেটে জ্বালানি তেল দিয়ে খালি ওয়াগন নিয়ে চট্টগ্রাম ফিরছিল।

তবে দুর্ঘটনায় ট্রেনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এ নিয়ে সিলেট রেলস্টেশন ম্যানেজার খলিলুর রহমান গণমাধ্যমকে জানান, রেললাইন স্বাভাবিক করতে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এটি পৌঁছে লাইনচ্যুত ট্রেন অপসারণ করে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে দিলেই যোগাযোগ স্বাভাবিক হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading