দেশে করোনায় একদিনে দেড় মাসে সবচেয়ে কম মৃত্যু

দেশে করোনায় একদিনে দেড় মাসে সবচেয়ে কম মৃত্যু

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট ‌১৫:৩০

দেশে করোনাভাইরাসে একদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে, যা গত ৪৬ দিনের মধ্যে সবচেয়ে কম। কোরবানীর ঈদের দিন গত ১ আগস্ট দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত দেড় মাসে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা ছিল ২১ জনের বেশি। এর চেয়েও কম মৃত্যুর খবর সর্বশেষ এসেছিল রোজার ঈদের তিন দিন পর ২৮ মে; সেদিন মারা গিয়েছিলেন ১৫ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে মারা যাওয়া ২১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৪ হাজার ৮২৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৬১৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৩৭৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৪টি ল্যাবে ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ০৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading