ন্যাশনাল লাইফের উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১১:১০
শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা মাহমুদুল হক তাহের।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা মাহমুদুল হক তাহের তার কাছে থাকা কোম্পানির এক লাখ ৫০ হাজার শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে স্ত্রী রওশন আরা বেগমকে হস্তান্তর করেছেন।
এর আগে ৯ সেপ্টেম্বর তিনি এ শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।

