দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৫৯৩
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৫:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪ হাজার ৮৫৯ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৪৩ জন। দেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৪১২ জন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৮৩ হাজার ৭৭৯ জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১১ দশমিক ৬৫ শতাংশ। আর এ পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৯.৩ ভাগের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে। কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৭২ দশমিক ৭৪ ভাগ মানুষ সুস্থ হয়েছেন।

