পাবনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল সদ্যবিবাহিত যুবকের

পাবনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল সদ্যবিবাহিত যুবকের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট ‌১৬:০৪

বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রাসেল হোসেন (২০) নামে এক যুবকের। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) সকালে পাবনা শহরের অদূরে টেবুনিয়া রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল হোসেন পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামের তসলিম উদ্দিন প্রামানিকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার জানান, সকালে টেবুনিয়া রেলস্টেশনের কাছে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন রাসেল। এক সময় তিনি রেললাইনে উঠে পড়েন। এরই মধ্যে পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী যাত্রীবাহী আন্তনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন চলে আসে। ট্রেনচালক বারবার হুইসেল দিলেও রাসেল অন্যমনস্ক থাকায় তিনি ট্রেনের নিচে পড়েন। এতে তার দেহ মুহূর্তেই দ্বিখণ্ডিত হয়ে যায়।

নিহতের স্বজনরা জানান, মাত্র ১৫ দিন আগে রাসেল বিয়ে করেছেন। তার শ্বশুরবাড়ি পাবনা সদর উপজেলার মালিগাছায়।

ওসি গোপাল কুমার জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুপুরে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading