ফনিক্স ফাইন্যান্সের ১২% লভ্যাংশ অনুমোদন
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট ০৯:১০
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে পুঁজিবাজারে আলিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন এর শেয়ারহোল্ডাররা।
কোম্পানি সূত্রে জানা গেছে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আজিজুর রহমান। এতে কোম্পানির অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এস এম ইন্তেখাব আলম ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।
ফনিক্স ফাইন্যান্সের কোম্পানি সচিব সাইফুজ্জামান এজিএম সঞ্চালনা করেন। এতে ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বিভিন্ন এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

