সাবেক স্বামীর হাতে বর্তমান স্বামী খুন

সাবেক স্বামীর হাতে বর্তমান স্বামী খুন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট ‌০৯:৪০

সাবেক স্ত্রীর বর্তমান স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ইসমাঈল হোসেন নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাইকরতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম রংপুরের গঙ্গাচরা উপজেলার চাওয়ানা শেরপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

ঘাতক ইসমাঈল হোসেনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের ছুম্বা বেগমের সঙ্গে ভানাইকুশলী গ্রামের আফাজউদ্দিনের ছেলে ইসমাঈল হোসেনের বিয়ে হলেও ১২ বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

পরে রংপুরের আশরাফুল ইসলামের সঙ্গে বিয়ে হয় ছুম্বা বেগমের। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে পাইকড়তলী গ্রামে ছুম্মার বর্তমান স্বামী আশরাফুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার সাবেক স্বামী ইসমাঈল।

স্থানীয়রা আশরাফুলকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading