মানিকগঞ্জে টেক্সটাইল শ্রমিককে পায়ুপথে বাতাস দিয়ে হত্যা

মানিকগঞ্জে টেক্সটাইল শ্রমিককে পায়ুপথে বাতাস দিয়ে হত্যা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১১:৩৫

মানিকগঞ্জে আকিজ টেক্সটাইলের এক পরিচ্ছন্নতা কর্মীকে পায়ুপথে বাতাস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালের দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জুলহাস (৩৯) সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, বুধবার রাতে সদর উপজেলার জাগীর ইউনিয়নের আকিজ টেক্সটাইলে জুলহাসকে তারই চার সহকর্মী পায়ুপথে বাতাস দিয়ে আহত করে। পরে তাকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা ঢাকায় প্রেরণ করেন।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে, বলেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading