চিত্রনায়িকা অপু বিশ্বাসের মায়ের মত্যু
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৫:৩৫
চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেছেন বলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চিত্রনায়িকার নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে জানা গেছে।
রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে অপু বিশ্বাস লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রাত ১টার পরে আমার মা মারা গেছেন। আমার মা যদি কখনও কাউকে কষ্ট দিয়ে থাকেন, অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন। যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, মেসেজ দিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ।’

