বুঝতে পারতাম না জেগে আছি না স্বপ্ন দেখছি: কাল্কি কোয়েচলিন

বুঝতে পারতাম না জেগে আছি না স্বপ্ন দেখছি: কাল্কি কোয়েচলিন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, আপডেট ০৮:২০

বলিউডের পর্দায় সাহসী আর ভিন্নধর্মী চরিত্রে বরাবরই সাবলীল কাল্কি কোয়েচলিন। বর্তমানে সুখে সংসার করলেও অভিনেত্রীর অতীত জীবনটা মোটেও সহজ ছিল না। এক সময় ভেঙে যাওয়া সম্পর্কের ভার বইতে গিয়ে শুধু যে মন ভেঙেছিল তা নয়, রীতিমতো ভেঙে পড়েছিল তার শরীরও।

সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় নিয়ে কথা বলেছেন। কাল্কি জানান, বিচ্ছেদের পর দীর্ঘ সময় তিনি অনিদ্রায় ভুগেছিলেন। রাতের পর ঘুমাতে পারতেন না। এই দীর্ঘমেয়াদী অনিদ্রা তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছিল।

কয়েক মাস ধরে চলা এই যন্ত্রণার কথা স্মরণ করে কাল্কি বলেন, ‘মন আর শরীর যে একে অপরের সাথে কতটা গভীরভাবে যুক্ত, তা আমি তখন বুঝতে পেরেছিলাম। মন ভাঙার কারণে আমি মাসের পর মাস ঘুমাতে পারিনি। বুঝেছিলাম, মানসিক কষ্টের পাশাপাশি শারীরিক যন্ত্রণাও সমানভাবে বিদ্যমান।’

রাতে উঠে গিটার বাজানোর কথা উল্লেখ করে বলেন, ‘রাতগুলো খুব ছটফটে হয়ে উঠেছিল। রাত ২টা বা ৩টার দিকে ঘুম ভেঙে যেত, তারপর আর কোনোভাবেই ঘুম আসত না। আমি একদমই ঘুমাতে পারতাম না। বাধ্য হয়ে রাতে উঠে গিটার বাজাতাম বা অন্য কিছু একটা করতাম। কারণ, শুয়ে থাকলেও ঘুম আসত না।’

নিজেকে ব্যস্ত রাখতে কাল্কি ছোটখাটো কাজে ডুব দিতেন ঠিকই, কিন্তু পরিমিত ঘুমের অভাবে তার স্বাভাবিক জীবনযাত্রা ও পেশাদার কাজ ব্যাহত হচ্ছিল। কাল্কির কথায়, ‘যেদিন শুটিং বা কাজ থাকত, আমি বুঝতেই পারতাম না যে আমি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। চারপাশটা খুব বিভ্রান্তিকর লাগত। টানা চার মাস আমাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading