বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১৪:৪০

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ৩ কোটি ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের ভিত্তিতে এএফপি’র সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও উইরোপজুড়ে করোনাভাইরাস ‘সংক্রমণের উদ্বেগজনক হারের ব্যাপারে সতর্ক করার পর এ ভাইরাসে আক্রান্তের ৩ কোটির ভয়ানক মাইলফলক অতিক্রম করলো।

এএফপি বলছে, বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষের এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া উপাত্ত থেকে তৈরি করে এ পরিসংখ্যান আক্রান্তের প্রকৃত সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র করোনার উপসর্গ রয়েছে এমন মানুষের বা একেবারে গুরুতর আক্রান্ত লোকের এ ভাইরাস পরীক্ষা করছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় ১৯:৪৫টায় করা এএফপি’র সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষের দিকে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ৬২ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৯ লাখ ৪৩ হাজার ৮৬ জনে দাঁড়িয়েছে।

এদিকে, এই রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় ১০:১২টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লাখ ৭৮ হাজার ৪৪৬ জন। ওয়ার্ল্ডওমিটারে সবশেষ তথ্য বলছে, বিশ্বে করোনা বা কভিড-১৯ আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সাড়ে ৯ লাখের বেশি মানুষ মারা গেছেন। বিপরীতে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ২০ লাখ ৬১ হাজারের বেশি।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এএফপির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ৬৬ লাখ ৫০ হাজার ৫৭০ আক্রান্ত এবং ১ লাখ ৯৭ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এরপরের অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় ৫১ লাখ ১৮ হাজার ২৫৩ জন আক্রান্ত এবং ৮৩ হাজার ১৯৮ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে করোনায় ৪৪ লাখ ১৯ হাজার ৮৩ জন আক্রান্ত এবং ১ লাখ ৩৪ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading