কমেছে সূচক, বেড়েছে লেনদেন

কমেছে সূচক, বেড়েছে লেনদেন

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৫:৫৮

রবিবার (২০ সেপ্টেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

জানা গেছে, দিনশেষ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, দর কমেছে ১৯৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ১০৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৯০ কোটি ৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৩ কোটি ৭৯ লাখ টাকার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৬.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩৭.৫৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। আজ সিএসইতে ৩৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading