হরমুজে জাহাজ চলাচল শুরুর দাবি ট্রাম্পের, টোল নেবে ইরান

হরমুজে জাহাজ চলাচল শুরুর দাবি ট্রাম্পের, টোল নেবে ইরান

উত্তরদক্ষিণ। সোমবার (১৫ জুন) ২০২৬, আপডেট ২৩:০০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল আবার শুরু হয়েছে। এসব জাহাজ ওমানের কাছাকাছি একটি নিরাপদ রুট ব্যবহার করছে।

নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘জাহাজগুলো চলতে শুরু করেছে। এর মধ্যে অনেকগুলো তেল নিয়ে হরমুজ প্রণালি থেকে বেরিয়ে আসছে।’ তিনি আরও লিখেছেন, ‘তারা (জাহাজ) দক্ষিণাঞ্চলের হাইওয়ে ব্যবহার করছে। এটি সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। এছাড়াও যাতায়াতের জন্য অন্য রুটও আছে।’

ট্রাম্প তার পোস্টে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। তাঁর এই দাবির আগে বার্তা সংস্থা রয়টার্সকে সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো বলেছিল, প্রণালি থেকে মাইন অপসারণ করা হলে জাহাজ চলাচল স্বাভাবিক হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। 

নিরাপত্তা সূত্রগুলো বলছে, মাইন অপসারণের জন্য প্রচলিত মাইনসুইপার ও অত্যাধুনিক আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করা হবে। এ কাজ শেষ হতে প্রায় ৪০ থেকে ৫০ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে চুক্তির মাধ্যমে জলপথ খোলার সিদ্ধান্ত হলেও বাস্তবে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে কিছুটা দেরি হতে পারে।

এদিকে প্রণালিতে টোল আদায় নিয়ে আমেরিকা ও ইরানের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বার্তা পাওয়া গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন আশা করছে, তেহরান এই প্রণালিতে কোনো ধরনের টোল আরোপ করবে না। বিষয়টি নতুন শান্তি চুক্তির অংশ হিসেবে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।


ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading