ড. বিজন সিঙ্গাপুর চলে গেছেন

ড. বিজন সিঙ্গাপুর চলে গেছেন

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৬:৫০

সিঙ্গাপুর চলে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কোভিড-১৯ শনাক্তকরণ কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় একটি ফ্লাইটে বাংলাদেশ ছাড়েন বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানী। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ড. বিজন কুমার শীল বাংলাদেশে পর্যটক ভিসায় ছিলেন। সেই ভিসায় বাংলাদেশে কাজ করা অনুমতি না থাকায় এমপ্লয়মেন্ট ভিসা নিতে সিঙ্গাপুরে গেছেন। ভিসা নিয়ে দেড় থেকে দুই মাসের মধ্যে তিনি আবারও বাংলাদেশে ফিরে আসতে পারবেন বলে আশাবাদী।

ঢাকা ছাড়ার আগে বিজন কুমার শীল গণমাধ্যমকে বলেন, ‘এমপ্লয়মেন্ট ভিসার জন্য তিনি সিঙ্গাপুরে ফিরে যাচ্ছেন। ভিসা পেলে তিনি শিগগির বাংলাদেশে ফিরে আসবেন। বাংলাদেশে তো আমি সব সময়ই আসা-যাওয়ার মধ্যে ছিলাম। এবার যাওয়ার আগে কেন জানি খুব কষ্ট অনুভব করছি।’ ড. বিজন কুমার শীলের জন্ম বাংলাদেশে। কিন্তু দ্বৈত নাগরিকের বিধান না থাকার কারণে ২০০২ সালে সিঙ্গাপুরের সিভিল সার্ভিসে যোগদানের সময় নিয়ম অনুযায়ী তিনি বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দেন। ২০১৯ সালে এমপ্লয়মেন্ট ভিসায় বাংলাদেশে আসেন তিনি। যার মেয়াদ ছিল চলতি বছরের জুলাই পর্যন্ত। এরপর পুনরায় তাকে এক বছরের ভিসা দেওয়া হলেও এবার কাজের অনুমতি দেওয়া হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading