রাতারগুলের ওয়াচ টাওয়ারে ওঠায় নিষেধাজ্ঞা

রাতারগুলের ওয়াচ টাওয়ারে ওঠায় নিষেধাজ্ঞা

উত্তরদক্ষিণ । সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ০৯:২৫

সিলেটের গোয়ানাইঘাট উপজেলার জলারবন রাতারগুলের ওয়াচ টাওয়ারে ওঠায় নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ। রবিবার (২০ সেপ্টেম্বর) নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড টানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

সম্প্রতি এই টাওয়ারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এক সাথে ৪/৫ জনের বেশি দর্শনার্থীর ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ।

টাওয়ার ঝুঁকিপূর্ণ স্বীকার করে কয়েকজন দর্শনার্থী বলেন, এক পলকে পুরো জলারবন দেখার জন্য অনেকেই ঝুঁকি নিয়ে এতে উঠছে।

সিলেট বন বিভাগের সারি রেঞ্জের কর্মকর্তা সাদ উদ্দিন জানান, অনেকদিন ধরেই ওয়াচ টাওয়ারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। একসাথে ৪/৫ জনের বেশি দর্শনার্থী এ টাওয়ারে না ওঠার নির্দেশনা দেয়া থাকলেও, কেউ তা মানছেন না। যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তাই এই টাওয়ারে দর্শনার্থী ওঠা আপাতত নিষিদ্ধ করা হয়েছে।

পরবর্তীতে প্রকৌশলীদের সাথে কথা বলে এই টাওয়ারের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading