মুম্বাইয়ে ভবন ধসে নিহত অন্তত ৮, ভেতরে আটকা ২৫

মুম্বাইয়ে ভবন ধসে নিহত অন্তত ৮, ভেতরে আটকা ২৫

উত্তরদক্ষিণ । সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ০৮:৫৭

ইন্ডিয়ার বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে একটি তিন তলা ভবন ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি নামক এলকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, স্থানীয় সময় সোমবার ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে।

ভবন ধসের ঘটনায় আটজন নিহত ছাড়াও এ পর্যন্ত পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ এবং দমকল বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।

এনডিআরএফ জানিয়েছে, ‌স্থানীয়রা প্রায় ২০ জনকে উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এখনও ২০ থেকে ২৫ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে শঙ্কা করা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading