অগ্রণী ব্যাংক-এর মহাব্যবস্থাপক হলেন মোঃ শামছুল আলম
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১১:৫০
অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. শামছুল আলম। পদোন্নতি পেয়ে তিনি ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখায় যোগ দিয়েছেন। এর আগে তিনি একই শাখায় উপমহাব্যবস্থাপক/শাখাপ্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।
তিনি ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ চাকুরী জীবনের ২৭ বছর তিনি ব্যাংকটির বিভিন্ন শাখা ও কর্পোরেট শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ব্যাংকিং প্রশিক্ষন বিষয়ে দেশে বিভিন্ন ওয়াকর্শপ, সেমিনারে অংশ গ্রহন করেন। এছাড়া তিনি ফিলিপাইন, মালয়েশিয়ায় বিভিন্ন ট্রেনিং-এ অংশ গ্রহন করেছেন।
তিনি ২০১৯ এবং ২০২০ এর জুন পর্যন্ত ব্যাংকের সকল শাখার মধ্যে মুনাফা অর্জনে ১ম স্থান অর্জন করেছেন।
মোঃ শামছুল আলম ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বি কম অনার্স (ফিনান্স) ও ১৯৯০ সালে এম, কম (ব্যাংকিং) এ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি জামালপুর জেলার, জামালপুর সদর উপজেলার রুহিনী গ্রামের মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। -বিজ্ঞপ্তি

