না’গঞ্জে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৩৪
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১২:১৫
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তার নামা – শাহাদৎ হোসেন সিফাত (১৮) নাম। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল।
গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ওই মসজিদে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে ৩৪ জন মারা গেলেন।

