সৈয়দপুরের তিন পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার
শাহজাহান আলী মনন । উত্তরদক্ষিণ
সৈয়দপুর (নীলফামারী): বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৪:৩৫
চলতি বছরের আগস্ট মাসের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে সাহসিকতা, সেবা এবং কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার অশোক কুমার পালসহ এস আই লক্ষী নারায়ন রায় এবং এস আই সাহিদার রহমানকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশের এ তিন সদস্যকে পুরুস্কৃত করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভা শেষে রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, আগস্ট মাসে রংপুর রেঞ্জের ৮ জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সৈয়দপুর সার্কেল অশোক কুমার পাল, মাদক উদ্ধারে সৈয়দপুর থানার এসআই লক্ষ্মী নারায়ণ রায় ও ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটনে এসআই সাহিদার রহমানকে পুরস্কৃত করা হয়।
নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, কাজের মূল্যায়ন হিসেবে এ স্বীকৃতি কাজের গতিকে আরও বেগবান করবে।

