মাগুরায় ফুটবল খেলা নিয়ে মারামারিতে নিহত ১

মাগুরায় ফুটবল খেলা নিয়ে মারামারিতে নিহত ১

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৪:৩১

মাগুরার মহম্মদপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই দলের সমর্থকদের মাঝে মারামারিতে বুধবার একজনের মৃত্যু হয়েছে।

নিহত এলাহি মোল্যা (৪৫) দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের হাসেম মোল্যার ছেলে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, কুমরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকালে স্থানীয় ফরিদ ও বাসুর সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় রেফারির একটি বিতর্কিত গোলের সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে এলাহি মোল্যা গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading