মসজিদে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর সহায়তা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৯:৩৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহত ৩৫ পারিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা দিয়েছেন। গত ৪ সেপ্টেম্বর পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩৪ জনেরই মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কেবল একজন। দুইজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট এক কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুদানের চেক পরিবারগুলোর হাতে তুলে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

