ভক্তের পাগলামি নিয়ে মৌসুমীর নাটক

ভক্তের পাগলামি নিয়ে মৌসুমীর নাটক

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৯:৫২

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটকে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে এখন ছোট পর্দায় দেখা যায় না বললেই চলে।

এবার ‘ভক্ত’ নামে একটি একক নাটকে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী। নাটকের গল্প গড়ে উঠেছে মৌসুমীর এক পাগল ভক্তের কাণ্ড নিয়ে। এতে মৌসুমী তার নিজ চরিত্রে অভিনয় করবেন। মির্জা রাকিব রচিত নাটকটি পরিচালনা করবেন তারেক সিকদার।

মৌসুমী বলেন––দেশে–বিদেশে আমার অনেক ভক্ত রয়েছেন। ভক্তদের উন্মাদনার কথা বলে শেষ করা যাবে না। অনেক ভক্ত আমাকে এক নজর দেখতে বা কথা বলতে নানা পাগলামি করেছেন। আসলে একেকজন ভক্তের কাণ্ড দিয়ে আলাদা আলাদা গল্প তৈরি করা যায়।

মৌসুমীর পাগল ভক্তের চরিত্রে কোনো পরিচিত মুখ অভিনয় করছেন না। গল্পটি বাস্তবসম্মতভাবে উপস্থাপনার জন্য এটা করেছেন পরিচালক। আগামীকাল (২৬ সেপ্টেম্বর) কক্সবাজারের বিভিন্ন স্থানে এ নাটকের দৃশ্যধারণের কাজ শুরু হবে। আর এ নাটকের মাধ্যমে দীর্ঘ দিন পর শুটিংয়ে ফিরছেন মৌসুমী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading