ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবারও ট্রেন লাইনচ্যুত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবারও ট্রেন লাইনচ্যুত

উত্তরদক্ষিণ । শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৩:৪৬

নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনে লাইনচ্যুত হওয়ায় রেল চলাচল বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা পৌঁনে ১১টার দিকে শহরের গলাচিপা এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের চাকা লাইনচ্যুত হয়।

তিনি বলেন, “সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশন ছেড়ে যায়। চাকা লাইনচ্যুত হলেও এতে কেউ হতাহত হয়নি। ট্রেনটি উদ্ধারে জন্য যোগাযোগ করা হয়েছে; ট্রেনটি উদ্ধার করে লাইন মেরামত হলে রেল যোগাযোগ আবার শুরু হবে।”এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একটি ট্রেনের চারটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়ে ১৩ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে যোগাযোগ বন্ধ থাকে। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন ১৬ জোড়া ট্রেন চলাচল করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading