বালিশের ভেতর ইয়াবা, গ্রেপ্তার ২

বালিশের ভেতর ইয়াবা, গ্রেপ্তার ২

উত্তরদক্ষিণ । শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৪:১৪

বালিশের ভেতর করে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে দুই তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার বাইপাস সড়ক থেকে শুক্রবার সাড়ে ১৮ হাজার ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তার দুজন হলেন- সুমা আক্তার (২০) ও ইসমাইল হোসেন সজীব (২১)। তারা ঢাকার মিরপুরের বাসিন্দা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এসএসপি মাশকুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া বাইপাস সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালানো হয় শুক্রবার। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা মারসা পরিবহনের একটি বাস তল্লাশি চালানোর সময় বাসে থাকা দুই তরুণ-তরুণীর আচরণ সন্দেহ হয়।

“জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের কথা স্বীকার করে। তাদের সাথে থাকা প্লাস্টিকের বস্তার ভেতরে বালিশ ও তোষকের কেটে এবং ট্রাভল ব্যাগ থেকে ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

এএসপি মাশকুর বলেন, গ্রেপ্তার তরুণ-তরুণী মাদক ব্যবসার অংশীদার। তারা আগেও কক্সবাজার থেকে মাদক কিনে বিভিন্ন কৌশলে ঢাকা নিয়ে গিয়েছিলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading