সিঙ্গাপুর যেতে করোনা পরীক্ষার দরকার নেই

সিঙ্গাপুর যেতে করোনা পরীক্ষার দরকার নেই

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:২৬

সিঙ্গাপুরে যাওয়ার জন্য বাংলাদেশি যাত্রীদের এখন থেকে কোভিড-১৯ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপন করার দরকার পড়বে না বলে শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, সিঙ্গাপুরগামীদের সেখানে যাওয়ার পর ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সিঙ্গাপুর তাদের দেশে ভ্রমণে যাওয়ার বিষয়ে এ নতুন নিয়ম এবং বিধিনিষেধের ঘোষণা দিয়েছে।

তবে, কাশি, জ্বর এবং সর্দি ও শ্বাসকষ্টের মতো যে করোনার লক্ষণ নেই তা প্রমাণে স্বাস্থ্য সনদপত্র দেখাতে হবে।

এ লোকদের কোভিড-১৯ পরীক্ষা সিঙ্গাপুরে পরিচালিত হবে এবং কোয়ারেন্টাইন থাকার জন্য যাত্রীদের হোটেল ব্যয় হিসেবে ২ হাজার ২০০ এসজিডি বহন করতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading